সে কবে আমাদের হয়ে ছিলো দেখা
সেই কবে সেই কবে হয়ে ছিলো আমাদের দেখা সেই কবে, সেই কবে স্টেশন পেড়িয়েছিলো ট্রেন, সেই কবে মেঘ আবর্তন করে ছিলো চাঁদ, সেই কবে শরতের আকাশ হয়ে ছিলো বৃষ্টিস্নাত, সেই কবে, সেই কবে ৷ সেই কবে আমাদের হয়ে ছিলো দেখা, সেই কবে ৷ সেই কবে মানুষের আত্মারা হাহাকার নিয়ে ছেড়ে ছিল পৃথিবী, সেই কবে মৃত্যুর কালো আবরণ মুক্তি দিয়েছিলো জীবনমৃত লাশগুলোকে, সেই কবে বসন্ত তরু, বুক চিরে ভরিয়ে ছিলো তেপান্তর জুড়ে শুষ্ক পাতা সেই কবে, সেই কবে! সেই কবে আমাদের হয়ে ছিলো দেখা, সেই কবে! সেই কবে আমাদের প্রত্যাশার মৃত্যু হয়েছিলো, সেই কবে সূর্যগ্রহণের বুক চিরে পৃথিবীতে নেমে এসে ছিলো আন্ধকার , সেই কবে এক মহা বিপ্লবে , মনুষ্যত্ব জুড়ে জড়ো হয়ে ছিলো সব ক্ষুধার্ত প্রাণের মিছিল, সেই কবে, সেই কবে ৷ সেই কবে আমাদের হয়ে ছিলো দেখা, সেই কবে! সেই কবে, পৃথিবীর প্রেম আলিঙ্গন করে ছিলো মুক্ত আকাশ , সেই কবে, স্রোতস্বিনী তট পেয়েছিলো মুক্ত প্রবাহ ধারা, সেই কবে, ফিনিক্স পাখির বুক হয়ে ছিলো ঝাঝড়া মৃত্যু অপেক...