বিদায় _____খন্দকার_হিমেল আমি কেমনে তোমারে দিব বিদায়? প্রিয়তমা আমার ! আজকের প্রভাতে লুকিয়ে ছিল সূর্য মেঘের অন্তরালে, সন্ধ্যায় জেগেছিল আকাশ গোধূলির রক্তিম রঙে, আর রাতের নিকষে হেঁসে ছিল চাঁদ মেঘের কলহ ভেঙে ৷ আমি তোমায় রাগিয়েছি কখনো কাঁদিয়েছি, তবে কখনও ছেঁড়ে যাওয়ার কথা; ভাবতেও পারি নি ৷ তুমি বিশ্বাস কর আজ আমি কদমের গায়ে ঝরতে দেখেছি জল সে-কি ছিল শুধুই বৃষ্টির সমাপ্ততা? তোমার বিচ্ছিন্নতার পত্র প্রকাশে, আজ বিরাট আকাশে আমার চাহনি ছিল রঙ বিভ্রট ফ্যাঁকাসে ৷ আজ তোমায় কেমনে দিব বিদায়, ...