কবিতা
ভার্চ্যুয়াল রিয়েলিটি --- খন্দকার হিমেল আমরা পৃথিবীর মানুষেরা , আজ মানুষ হয়েও, মনুষ্যত্বের কতো দূরে ভার্চুয়াল রিয়্যালিটির মুখোশে কতদূরের অপরিচিত মুখগুলোও খুঁজে পায় এক সম্পর্ক কখনো তা বন্ধু তালিকা, কখনো বা তা অনুসারী কতো শূন্যতার মুখগুলো শত সহস্র মানুষের মাঝেও এক অজানা বন্ধনে বন্দী হয় হাজার পাতার স্টেটাসে সমমনা চিন্তা, সমমনা পছন্দ যুক্ত করে আমাদের তাত্ত্বিক জগতের বাইরে, অন্য এক দুনিয়ায় তবে কখনো দূর থেকে সে মানুষ ও তার বর্তমান রয়ে যায় অন্তরালে, কখনোতো এমনও হয় কারোর বিদায় প্রহর চলে আসে সবার অন্তরালে, একজন পরিচিতি অপরিচিতকে নিয়ে ভাবতে গেলেও তাকে যে জানা প্রয়োজন সে সুযোগও থাকে না, তাত্ত্বিক জগতে ফেরারি হয়ে যাওয়া সেই মানুষটা ভার্চ্যুয়াল জগতে রয়ে সেই একই অপরিবর্তনীয় ৷ কখনো সেই পরিচিতি অপরিচিতর শেষ বা কখনোও প্রথম দেখাটাও হয় না ৷ দূর থেকে দেখার আক্ষেপ নিয়ে মনটা বলে যায় শুধু ভালো থেকো বা থাকবেন উৎসর্গঃ সদ্য প্রয়াত আমার অপরিচিতা ফেসবুক ফ্রেন্ড সাদিয়া নিতু