কবিতা
অস্তিত্বের শূন্যতা
______খন্দকার হিমেল
আমি যদি আকাশের মেঘ হতাম প্রিয়,
তবে অনেক ভারী হয়ে হয়তো ঝরে যেতাম ভূপৃষ্ঠে ৷
জীবনের এতো অপ্রাপ্তির হিসেব নিয়ে হয়তো,
কাটাতে হতো না জীবন ৷
আমি যদি আকাশের অনেক দূরের তারা হতাম,
তবে হয়তো খসে যেতাম দিগন্তে ;
এতো অজস্র প্রেমহীনতার দীকহীনতায়
কাটাতে হতো না সময় ৷
আমি যদি ভিসুভিয়াসের আগ্নেয়গিরি হতাম,
তবে হয়তো জীবনের রাগ-ক্ষোভ ক্রোধে
ফেটে উঠতাম ; সবার অজান্তে৷
আমি যদি কুকিল হতাম,
তবে হয়তো বসন্তের আড়ালে
হারিয়ে দিতাম নিজেকে;
অনেক লম্বা এক সময়ের জন্য ;
জানি না নিজেকে জানতে এই সময় যথেষ্ট কিনা!
আমি যদি পেন্সিল হতাম
তবে হয়তো জীবনের যত হতাশা
তা লিখে নিজের অস্তিত্ব শেষ করে দিতাম
তাই আমি মনুষ্যত্বের আড়ালে,
বন্দিত্ব মস্তিষ্ক নিয়ে,
মহাবিশ্বের অভিনয়ে কাটিয়ে যাচ্ছি জীবন


❤️🩹🌸
ReplyDelete❤️❤️
ReplyDelete