কবিতা
অসমাপ্ত কবিতা
------খন্দকার হিমেল
আমি কখনো মূল্যায়িত করতে চাইনি নিজেকে
এই ধুসর পৃথিবীর সস্তা প্রাপ্তির মাঝেযেখানে মানুষের বিভরতা আদতে শূন্যতায়
আমি দেখেছি মানুষের নির্বাক অবহেলা
সময়ের সাথে বদলে যাওয়া
কখনো কর্পোরেট অহংকার
আর নোটের বান্ডিলে মনুষ্যত্ব খোঁজা
আমার অমূল্যায়িত পরাজয়
আমায় কাঁদিয়েছে বৃষ্টির সাথে
আশ্রু আর বৃষ্টি,
উৎস আলাদা হলেও রঙ একই
আমার সকল অস্ফুট ধ্বনির মাঝেও
আমি আদতে ছিলাম এক জবাবের অপেক্ষায়
এক বাঁধ ভাঙা শব্দ প্রবাহ
যা আমাকে প্রকাশিত করবে সর্ব সম্মুখে
আর কাঁদাবে অন্তরালে
আমি নিদারুন এক হাঁসির অপেক্ষায়
যেমন হেঁসে ছিল পরাজয় আর মৃত্যু লগ্নেও
মানুষ চিনতে পারার উল্লাসে
নবাব সিরাজ উদ দৌলা
যেমন হেঁসে ছিল
সদ্য জন্মানো পুষ্প পবিত্রতায়
এক নবজাতক
তার প্রথম হাঁসিতে



Comments
Post a Comment