বিদায়
_____খন্দকার_হিমেলআমি কেমনে তোমারে দিব বিদায়?
প্রিয়তমা আমার !
আজকের প্রভাতে লুকিয়ে ছিল সূর্য
মেঘের অন্তরালে,
সন্ধ্যায় জেগেছিল আকাশ
গোধূলির রক্তিম রঙে,
আর রাতের নিকষে হেঁসে ছিল চাঁদ
মেঘের কলহ ভেঙে ৷
আমি তোমায় রাগিয়েছি
কখনো কাঁদিয়েছি,
তবে কখনও ছেঁড়ে যাওয়ার কথা;
ভাবতেও পারি নি ৷
তুমি বিশ্বাস কর
আজ আমি কদমের গায়ে ঝরতে দেখেছি জল
সে-কি ছিল শুধুই বৃষ্টির সমাপ্ততা?
তোমার বিচ্ছিন্নতার পত্র প্রকাশে,
মেঘের কলহ ভেঙে ৷
আমি তোমায় রাগিয়েছি
কখনো কাঁদিয়েছি,
তবে কখনও ছেঁড়ে যাওয়ার কথা;
ভাবতেও পারি নি ৷
তুমি বিশ্বাস কর
আজ আমি কদমের গায়ে ঝরতে দেখেছি জল
সে-কি ছিল শুধুই বৃষ্টির সমাপ্ততা?
তোমার বিচ্ছিন্নতার পত্র প্রকাশে,
আজ বিরাট আকাশে
আমার চাহনি ছিল রঙ বিভ্রট ফ্যাঁকাসে ৷
আজ তোমায় কেমনে দিব বিদায়,
আমি এই পৃথিবীর মতোই বাকরুদ্ধ
তোমার প্রশ্নের অনুসন্ধানে ৷
আচ্ছা, কাশফুল কবে ফুটবে?
মেঘ কি আদতে ধোঁয়ার কুন্ডলী?
বৃষ্টির কেন রঙ নেই?
আকাশ কি কত দূরে?
ও, আর হ্যাঁ,
শেষ প্রশ্ন,
প্রেমহীন মানুষ কতদিন বাঁচে ❓
আমার চাহনি ছিল রঙ বিভ্রট ফ্যাঁকাসে ৷
আজ তোমায় কেমনে দিব বিদায়,
আমি এই পৃথিবীর মতোই বাকরুদ্ধ
তোমার প্রশ্নের অনুসন্ধানে ৷
আচ্ছা, কাশফুল কবে ফুটবে?
মেঘ কি আদতে ধোঁয়ার কুন্ডলী?
বৃষ্টির কেন রঙ নেই?
আকাশ কি কত দূরে?
ও, আর হ্যাঁ,
শেষ প্রশ্ন,
প্রেমহীন মানুষ কতদিন বাঁচে ❓


Comments
Post a Comment