কবিতা



এপিটাফ

খন্দকার হিমেল
________________
সবাই চলে গেল
জীবনের ব্যাস্ততা নিয়ে
সবার নিজস্ব স্রোতে

আমি ঘুমহীন মধ্যরাত্রি নিয়ে,
জেগে আছি সহস্র রাত
যেমন জেগে আছে
আকাশের লক্ষাধীক নক্ষত্র
জেগে আছে স্রোতসীন নদী
ঝিমঝিম শব্দ নিয়ে কীট পতঙ্গ
আর বিরাট এক দখিনা প্রবাহ

এ আকাশ বড় নির্জন
বিরাট নীলের মাঝে এক বিশাল শূন্যতা
যেমন শূন্য আমি ও আমার আবেগ

এই বাতাসের বয়ে চলা
বড্ড বেখেয়াল,এক বিশাল নিরন্তরের পথিক
যেমন বেখেয়াল আমি, আর ঠিকানাহীন আমার স্বপ্ন

এই নদীর প্রবাহ
বড্ড  দুর্বার, অপ্রতিরোধ্য
যেমন অপ্রতিরোধ্য আমার দুর্ভাবনা

আমি নিলান্তরের ঢেউয়ে
গা ভাসানো বিষাদগ্রস্ত মস্তিষ্ক বহনকারী
এক সময়ের নির্বাক পথিক
এক অশ্রুহীন হতাশাগ্রস্ত মানব
আমি পাথর পাষাণ এক বিরাট মহাপ্রাচীর
প্রাণহীন এক প্রত্যাশার পাহারাদার

আমি আমার কুড়ে খাওয়া
মেয়াদ উত্তির্ন মস্তিষ্ক নিয়ে নির্বাসিত -
 চলমান কথিত সভ্যতার কাছে

আমার পিছনে বিরাট অনিমেষ সভ্যতা
যা আমি উপেক্ষা করে এসেছি,
আমার ঘুণে ধরা, অপেক্ষাতর বোকা চিন্তার প্রকাশে

আমার প্রতিধ্বনিত চিৎকার তুমি বা তোমারা
শোনে নিও
আমার এপিটাফের শত শব্দে



Comments

Popular posts from this blog

কবিতা

কবিতা