কবিতা নষ্টালজিক



নষ্টালজিক 

________খন্দকার হিমেল

আজ জীবনের সবাইকে পেতে ইচ্ছে করছে 

জীবন ও জীবনের সকল সারথি দের 

আজ পেতে ইচ্ছে করছে 

স্কুলের শেষ ব্যাঞ্চটা, টিফিনের বাটি

পকেটে দশ টাকার নোট সযত্নে রাখা সাইকেলের  চাবি 

আর  দুপাশের প্রিয়  সহচরদের 


আজ পেতে ইচ্ছে করছে আমার 

হারানো এক আকাশ মেঘ, বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা, স্কুলের পুবের ভাঙা দেয়াল, ছুটির ঘন্টার অপেক্ষা, 


আজ পেতে ইচ্ছে করছে 

ভোরে ঘুম থেকে উঠা, সাতটার কোচিং, 

একটা সেদ্ধ ডিম, 5 কিলোমিটার গন্তব্য, সুবিশাল ব্যাস্ততাহীন রাস্তা, প্রিয় সাইকেল আর  সহযাত্রীদের 


আজ পেতে ইচ্ছে করছে 

মেসের বাটিতে রাখা ভাত, পাতলা ডাল 

আমার আড়াই হাতের সুবিশাল চৌকি,

 একপ্রান্তে ঝুলিয়ে রাখা সপ্তাহ আধোয়া শার্ট গেঞ্জি,

অগোছালো বিছানা, মুঠোফোনে বাজা আর্টসেল, আশ্যেজ,শিরোনামহীন 

আর এক পাশে ধুলো জমা টেবিলে রাখা প্রিয় সব সাহিত্য 


আজ পেতে ইচ্ছে করছে যুদ্ধ, যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্রের সকল সহযোদ্ধাদের


আজ পেতে ইচ্ছে করছে 

সকাল নয়টার বাস, বাসে ঝুলে থাকা হাতল, 

হাতের ভাজে দশ টাকার নোট আর গন্তব্যে ফেরার অপেক্ষার চাহনি

জীবন, শুধু প্রাপ্তি, অপ্রাপ্তি আর অপেক্ষার অন্তহীন সমীকরণ

প্রতিনিয়ত স্মৃতির নষ্টালজি

 

Comments

Popular posts from this blog

কবিতা

কবিতা