কবিতা

        


  অনুভূতি 

______খন্দকার হিমেল

তুমি কি আমার সংগ্রামের সাথে

 তাল মিলাতে পারবে?


তোমার কাছে প্রেম মানে কবিতা ছন্দ , 

আমার কাছে প্রেম মানে সংগ্রাম বিদ্রোহ ৷ 


তোমার কাছে প্রেম মানে, 

হাত ধরে এক সাথে চলার প্রতিশ্রুতি , 

আমার কাছে প্রেম মানে 

হাজারো নেশাময় দায়বদ্ধতা ৷ 


তোমার কাছে প্রেম মানে, 

বসন্তের প্রজাপতি উচ্ছাস 

আমার কাছে প্রেম মানে,

 শ্রমিকের মুষ্ঠিত কুঠার ৷ 


তোমার কাছে প্রেম মানে, 

ডায়েরির মাত্রাবিহীন গ্রাফতি

আমার কাছে প্রেম মানে, 

নির্মাণ শ্রমিকের একটুকু ঠান্ডা

 জল চাওয়া আকুতি৷  


তোমার কাছে প্রেম মানে,

 কানে গোজা বেলি ফুল 

আমার কাছে প্রেম মানে, 

জীবন সঞ্চিত যত ভুল ৷ 


তোমার কাছে প্রেম মানে 

রিক্সায়  হুড তোলা অর্ক,

আমার কাছে প্রেম মানে 

প্যাডেল আর রিক্সাওলার সম্পর্ক ৷ 


তোমার আমার প্রেমের সংগা ভিন্ন 

তুমি কি আমার সাথে তাল মিলাতে পারবে? 


#poemofhimel

Comments

Popular posts from this blog

কবিতা

কবিতা