কবিতা
এই রাজপথ আমার - খন্দকার হিমেল
এই রাজপথ আমার
স্লোগানে কম্পিত দ্রোহের আগুন
এই রাজপথ আমার
বিপ্লবী রক্তের মশালের জ্বালানি
এই রাজপথ আমার
ভাইয়ের রক্তে রঞ্জিত শহীদ মিনার
এই রাজপথ আমার
স্বাধীনতা প্রত্যাশার ক্ষোভে ফিরে আসা বারবার
এই রাজপথ আমার
শত বর্ষের শত স্বাধীনতার উন্মাদনার আভাস
এই রাজপথ আমার
আন্দোলনের জোয়ার, ভেঙে ফেলা ব্যারিকেড
এই রাজপথ আমার
বিপ্লব, দ্রোহ,প্রেম, জাগরণ, ক্ষোভ, স্বাধীনতা, স্লোগান, বিক্ষোভ
এই রাজপথ আমার পতাকা রাঙা আগুন আলোর মিছিল
এই রাজপথ আমার ইতিহাস, ঐতিহ্য, অনুপ্রেরণা, সংগ্রাম
এই রাজপথ আমার শুভ চিন্তার
তারুণ্যের জোয়ারে লক্ষ নবীন প্রাণ
উৎসর্গঃ জসীম
জসীম



Comments
Post a Comment