কবিতা



জীবনের রংধনু 

_________খন্দকার হিমেল

 আমি রংধনু খুঁজে ছিলাম 

আমার  বিদীর্ণ ফ্যাকাসে আকাশের পানে তাকিয়ে 

রঙধনু, আমার জীবনের রঙধনু 

সেদিন শ্রাবণ ছিল না, 

ছিলো না আষাঢ় 

তবুও সেদিন গোধূলি ছিল, 

তবে সূর্যের রঙে ছিল বিবর্নতার ভাব 


সেদিন বিকেলে কদম ফোটেনি, 

আকাশও কালো হয়নি দিগন্তের রেখাংশ জুড়ে 

তবুও সেদিন আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিলো মেঘ

তবে বৃষ্টির রঙে ঝরে নি ক্রন্দন 

অস্পষ্ট ছিল সব আবেগ 


শরৎের সব দিনের মতো

 সেদিনও ছিল, ভেজা সাদা মেঘে আকাশ রৌদ্রতপ্ত 

বিকেলের শেষ ক্লান্তির ভেদে

 সেদিনও ঘরে ফিরছিলো বিকেলের ফড়িং, গাংচিল আর সাদা বক

তবে সেদিন শরৎও ছিল না 


তবে হটাৎ সেদিন ছিল আমার  রংধনু 

 দেখতে চাওয়ার আকুতি 

রংধনু আমার জীবনের রংধনু

find me Facebook 

https://www.facebook.com/mahfujulhossain.himel.1

Comments

Popular posts from this blog

কবিতা

কবিতা